তত
কালমেঘ রমজান আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিসিয়াল ওয়েব সাইটে স্বাগতম। আমি আশাকরি এ ওয়েব সাইটটি অংশীজনদের প্রতিষ্ঠান সম্পর্কিত যাবতীয় তথ্য চাহিদা পূরণে সক্ষম হবে।
গৌরবময় র্দীঘ পথপরিক্রমায় কালমেঘ রমজান আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের কাঠামোগত পরিবর্তন ও পরিবর্ধন সাধিত হয়েছে, বর্তমানে এটি শুধু বালিয়াডাঙ্গীতে নয় বরং বাংলাদেশের মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা, বিতর্ক প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় এ কলেজের শিক্ষার্থীদের রয়েছে সাবলীল পদচারণা।
বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজে এ কলেজে রয়েছে একটি দক্ষ, অভিজ্ঞ এবং নিবেদিতপ্রাণ শিক্ষকমন্ডলী যাঁদের অনেকেরই ভাল ও উচ্চ ডিগ্রি রয়েছে। প্রতিবছর উল্লেখযোগ্য পরিমাণ শিক্ষার্থী এই কলেজ থেকে লেখাপডা শেষ করে কর্মজীবনে প্রবেশ করছে।
জ্ঞান ও তথ্যের উন্মুক্ত প্রবাহের ফলে বিশ্বের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক ও একাডেমিক ব্যবস্থাপনা নিয়ত পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তনশীল আবহের সাথে শিক্ষার্থীদের খাপ খাইয়ে চলার সক্ষমতা তৈরিতে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলার উপযুক্ত মানবসম্পদ তৈরিতে কালমেঘ রমজান আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মোঃ আব্দুল্লাহিল বাকী
অধ্যক্ষ, কালমেঘ রমজান আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ
বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও।